৮ই মে, রচিত হলো চার তরুণের এক অবিস্মরণীয় স্বপ্নজয়ের গল্প। রচিত হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলার এক সাহসী অভিযাত্রা।
১৮ দিনের দীর্ঘ পথচলা। ১০০০ কিলোমিটারেরও বেশি পথ। অসংখ্য ক্লান্তি, প্রতিকূলতা আর সীমাহীন চ্যালেঞ্জ। তবুও থেমে যায়নি তাদের পদচারণা।
গত ২১ এপ্রিল ভোর ৪টায় টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছিল “Duotir Run for Bangladesh”। আজ বিকেল ৫টায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে শেষ হলো সেই স্বপ্নযাত্রা। কিন্তু শেষ হয়নি অনুপ্রেরণার গল্প, বরং জন্ম নিয়েছে এক নতুন ইতিহাস।
এই অভিযাত্রা শুধু দৌড়ের ছিল না, এটি ছিল নিজের সীমা অতিক্রম করার এক অনন্য গল্প। প্রকৃতি রক্ষা, নারী শিক্ষা এবং শিশুস্বাস্থ্য নিয়ে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক মানবিক প্রয়াসও ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য।
কখনো প্রখর রোদ, কখনো ঝড়-বৃষ্টি, আবার কখনো গভীর রাতের নির্জন মহাসড়ক। প্রতিটি প্রতিকূলতাকে তারা গ্রহণ করেছে নতুন চ্যালেঞ্জ হিসেবে। শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু স্বপ্ন কখনো ক্লান্ত হয়নি।
দলটির নেতৃত্ব দিয়েছেন নোয়াখালীর আসিফুল হক (পাভেল-২২)। তাঁর সঙ্গে ছিলেন টাঙ্গাইলের এহসানুল হক (সানি-১৭), পঞ্চগড়ের আসিফ আকবর (২২) এবং কক্সবাজারের মোহাম্মদ আব্দুল্লাহ (২১)। পুরো যাত্রাজুড়ে মোহাম্মদ আব্দুল্লাহ সাইকেলে সঙ্গ দিয়েছেন, আর বাকি তিন তরুণ দৌড়ে অতিক্রম করেছেন এই দীর্ঘ পথ।
এই অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অধ্যায় ছিল যমুনা নদী পার হওয়া। প্রবল স্রোতের মধ্যেও প্রায় ৫.৩৮ কিলোমিটার সাঁতরে নদী পার হওয়ার সেই মুহূর্ত সাহস ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে থাকবে দীর্ঘদিন।
পথের বিভিন্ন প্রান্তে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, স্বপ্ন কখনো একার থাকে না। সাহসী স্বপ্ন মানুষকে এক করে, অনুপ্রাণিত করে এবং সামনে এগিয়ে যেতে শেখায়।
এই চার তরুণ শুধু একটি পথ অতিক্রম করেননি, তারা প্রমাণ করেছেন দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলেও কিছু থাকে না। তাদের এই অর্জন বাংলাদেশের তারুণ্যের জন্য সাহস, স্বপ্ন এবং সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে থাকবে।
এই ঐতিহাসিক অভিযানের টাইটেল স্পনসর ছিল দেশের অন্যতম সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Opsonin Pharma Limited
Duotir® ফিট থাকুন, এগিয়ে চলুন 🇧🇩
মেহেদী হাসান আনাস
সিনিয়র স্টাফ রিপোর্টার