প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাঃ জাহেদুর রহমানকে দিল্লির বিমান বন্দর থেকে ফেরৎ পাঠানো হলো। যদি তাঁর দাবি যাচাই বাছাই নামে তাকে দীর্ঘ সময় অতিবাহিত করে বিমান বন্দর কর্তৃপক্ষ। তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি নাকি জাননি ফিরে এসেছেন ফিরতি ফ্লাইট ধরে।
বিষয়টি বর্তমান টপ অফ কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে।
ডাঃ জাহেদুর রহমানকে বিমান বন্দর কর্তৃপক্ষ ফেরৎ পাঠানো বিষয় না। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ফেরৎ পাঠানো বাংলাদেশকে অসম্মান করা। ডাঃ জাহেদুর রহমান কতটা লজ্জিত তা স্পষ্ট না হলেও দেশের মানুষ যে লজ্জিত তা ফেসবুকে চোখ রাখলেই বুঝা যাচ্ছে।
এ ঘটনায় স্পষ্ট ভারত শুধু আওয়ামীলীগের বন্ধু বাংলাদেশের নয়।
নেটিজেনরা সময় থাকতে বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে আনুক এটা প্রত্যাশা করে। যে সকল ভারতীয় বাংলাদেশে আছে তাদের সহ ভারতীয় দালালদের ছাঁটাই করা সময়ের দাবি।
ডাঃ জাহেদুর রহমান কেন যাচ্ছিলেন, সরকার জানে কি না অস্পষ্ট। তাকে পুশ ইন না পুশ ব্যাক করা হয়েছে এটা সত্য। সরকার ভারতীয় হাইকমিশনারকে তলব করবেন এটাই সকলের প্রত্যাশা।