Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ৭:১৫ বিকাল
অনলাইন সংস্করণ |76 ভিউ

নরসিংদীর রায়পুরায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫

নরসিংদীর রায়পুরায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫


নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভৈরব রেলওয়ে থানা পুলিশ, ঢাকা রেলওয়ে জেলা ডিবি এবং র‍্যাব-১১ নরসিংদীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে দুর্বৃত্তরা ববি বেগমকে নির্মমভাবে মারধর করে। এ সময় তার দীর্ঘদিনের সঞ্চিত অর্থও লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলে যৌথ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20