Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ রাত
অনলাইন সংস্করণ |219 ভিউ

বহিষ্কৃত জামায়াত নেতার নামে হত্যা মামলা: গ্রেফতার হতে পারেন যেকোনো সময়

বহিষ্কৃত জামায়াত নেতার নামে হত্যা মামলা: গ্রেফতার হতে পারেন যেকোনো সময়
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গাড়ি চালক ওবায়দুর রহমান গত ২১ জুলাই বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ। ধারনা করা হচ্ছে এই মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন গাজী নজরুল ইসলাম 



আজ বুধবার (২২ জুলাই) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক রাকিবুল হুদা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

মামলার অন্যান্য আসামিরা হলেন- মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় বসবাস করতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। এক পর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে এমপি নজরুলকে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছে। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়। ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

মারধরের একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তখন তার মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20