Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |184 ভিউ

যশোরের মণিরামপুরে কাঠালগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে কাঠালগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুরে কাঠালগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের মণিরামপুরের ইছানী গ্রাম থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে একটি জমির মধ্যে থাকা কাঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজ করতে গিয়ে তারা একটি কাঠালগাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে নিশ্চিত হন, তিনি ইছানী গ্রামের বাসিন্দা শফিক। বিষয়টি জানাজানি হলে পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে শফিককে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধারের পর গলায় কোনো দাগ পাওয়া যায়নি। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে ওই জমিতে সেচের পানি দেওয়া–নেওয়াকে কেন্দ্র করে শফিকের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। ওই ঘটনায় তাকে মারপিট করে আহত করা হয় এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা শফিকের পরিবার।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20