Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৭ রাত
অনলাইন সংস্করণ |57 ভিউ

সাতক্ষীরা কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুন আটক

সাতক্ষীরা কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুন আটক


সাতক্ষীরা কালীগঞ্জের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার দেবহাটার সুবর্নবাদ এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতের নাম আল মামুন (২২)। সে কালীগঞ্জের নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে। 
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর নির্দেশে শিশু ফারজানা হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি'র এএসআই মোঃ বোরহান উদ্দিন ও এএসআই মোঃ মাফুজুর রহমান সংগীয়  ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ওই আসামিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত আসামীকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। 
উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জের পল্লিতে সোনার কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ফারজানা সুলতানাকে (৮) শ্বাসরোধে হত্যা করাহয়। পরে এ হত্যাকাণ্ডে অভিযুক্ত নারী সুমাইয়া আক্তারকে (২৬) স্থানীয় বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। এঘটনায় জড়িত অপর প্রধান পলাতক আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ।
👤
ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20