Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ২ আগস্ট ২০২৬, ১১:০৩ দুপুর
অনলাইন সংস্করণ |23 ভিউ

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক জামায়াত নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত জামায়াত নেতার নাম মোশাররফ হোসেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন সদস্য।

শনিবার (১ আগস্ট) রাতে দলটির বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে জামায়াতে ইসলামীর আমির তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম বা কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

সবশেষ বলা হয়, জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে সর্বদা বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

👤
অজয় রায়
স্টাফ রিপোর্টার, বগুড়া

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

1

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিজ দলের কর্মীদের হাতে চোখ হা

2

মিতুকে এক থাপ্পর যথেষ্ট নয়

3

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের হাতে খুন হয়েছ

4

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৮ নেতাকর্

5

দেশের শীর্ষ আলেমদের তালিকায় ৩ আলেমের নাম

6

বিএনপি বলতে পারবে না তারা মুক্তিযুদ্ধ করেছে

7

ফেসবুকে শেহরিন আমিন নোমানী ম্যাম

8

সাদিক কাইয়ুম বর্তমান বাংলাদেশে অন পিচ। যার বিকল্প নেই

9

জামায়াত এনসিপি জোট শুরু করেছে পাওয়ার পলিটিক্সে।

10

এক চড়েই সিঁড়িতে পড়ে গেল জুলাই নিয়ে বাজে মন্তব্যকারী।

11

প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন নাছির উদ্দিন উদ্দিন পাটোয়া

12

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

13

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

14

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

15

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

16

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

17

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

18

আসলাম এখন বিএনপি এমপির পিএস

19

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

20