Primeedition
এডিশন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ৪:২৫ সকাল
অনলাইন সংস্করণ |274 ভিউ

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক
এডিশন ডেস্ক:

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অন্যান্য জিনিসসহ মোট মূল্য প্রায় ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম মো. ওসমান গনি (৩০)। তিনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়ার বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরণের পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20