Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ৫:১৫ সকাল
অনলাইন সংস্করণ |365 ভিউ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মারা গেছেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ( ফাইল ছবি)
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ( ফাইল ছবি)
এডিশন ডেস্ক::

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে  জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে অর্থনীতির ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দেন।

১৯৬৮ সালে নিউইয়র্কে পাকিস্তানের ভাইস-কনসাল হিসেবে নিযুক্ত হন। নিউইয়র্কে যাওয়ার পরপরই তিনি স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সম্প্রদায়কে সংগঠিত করতে শুরু করেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং একই বছর মে মাসে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাতিসংঘসহ বিশ্বব্যাপী  মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

 তিনি একজন রাজনীতিবিদ ও কুটনৈতিক, যিনি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20