Primeedition
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন(২০২৫-২০২৭) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (১0 নভেম্বর)বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত প্যানেল (জামায়াত সমর্থিত) মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছে ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট ।
সেক্রেটারি পদে সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত প্যানেল (জামায়াত সমর্থিত) প্রভাষক মোঃ ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত প্যানেল (জামায়াত সমর্থিত) মো. জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট, মাও. হাবিবুর রহমান ৪৬৩ ভোট, মো. শফিকুল ইসলাম ৪৬০ ভোট, সমন্বিত নাগরিকরা প্যানেলের (বিএনপি সমর্থিত) শফিকুল আলম বাবু ৪৮৪ ভোট কামরুজ্জামান কামু ৪৬০ ভোট।
নির্বাচনে ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সচেতন সাতক্ষীরাবাসী সমর্থিত প্যানেল থেকে (জামায়াত সমর্থিত) নির্বাচনে অংশ নেয় এবং সহ-সভাপতি, সম্পাদকসহ ৫(পাঁচ)জন প্রার্থী জয়লাভ করে ।
অপরদিকে বিএনপি সমর্থিতরা সমন্বিত নাগরিকরা প্যানেলে ভোটে অংশ নেয় এবং ২(দুই)জন প্রার্থী কার্যকরী পরিষদ সদস্য পদে জয়লাভ করে । নির্বাচনে ১,৬৩০জন ভোটারের মধ্যে ১১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার কোনরকম অপ্রীতিকার ঘটনা ছাড়াই প্রয়োগ করেন।
মন্তব্য করুন