Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ৯:৪১ সকাল
অনলাইন সংস্করণ |274 ভিউ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমইউজে খুলনার দোয়া

দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন
দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন
প্রাইম এডিশন::

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা।


মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। 

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত । 


বিএফইউজে সহকারী মহাসচিব বলেন, ‘এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি। দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।’ তিনি আরো বলেন, ‘ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে এত নির্যাতন সইতে হতো না। তাঁর ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তাঁর সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘœ ছিলেন। তাবলিগ জামাতের ইজতেমা করার জন্য ৩০০ একর জায়গা খালেদা জিয়া দিয়েছেন। মুসলমানরা তাঁদের মর্যাদাগত, অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।’


সভাপতির বক্তৃতায় ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথৈ সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। তাঁর জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তাঁর জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তাঁর সামনে আর কোনো পথ নেই।’

👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20