ঋণখেলাপি সংক্রান্ত জটিলতা ও দাখিলকৃত কাগজপত্রে অস্পষ্টতার কারণে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।
রিটার্নিং অফিস সূত্র জানায়, যাচাইয়ের সময় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে গুরুতর অস্পষ্টতা ও আইনগত জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বিষয়টি পুনরায় যাচাই করে রোববার বিকেল চারটায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মনোনয়ন স্থগিতের এই সিদ্ধান্ত ঘিরে চট্টগ্রাম-১৪ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। কারণ, জসিম উদ্দিন আহমেদের রাজনৈতিক অতীত, আর্থিক কর্মকাণ্ড এবং বিভিন্ন মামলার তথ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচিত।
ফরহাদ হোসেন
চট্টগ্রাম থেকে