Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ১১:১৮ রাত
অনলাইন সংস্করণ |225 ভিউ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সাফল্য

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের সাফল্য


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ বিভাগের চিকিৎসকদের ৬ ঘন্টার অপারেশনে বিচ্ছিন্ন কব্জি পুনঃসংযোগের কয়েকদিন পর দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে পুনঃসংযোজন অংশটি কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এমন জটিল অপারেশন প্রথমবার ব্যর্থ হলেও আশাবাদী আগামীতে এ ধরনের অপারেশনে আমরা সাকসেস হবোই। এ ধরনের রোগীকে ঘটনার ৬ ঘন্টার ভিতরে অপারেশন করতে না পারলে সকল চেষ্টায় ব্যর্থ হবে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অপারেশন পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তি ব্যবহার করে বিচ্ছিন্ন হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি সফলভাবে পুনঃসংযোগ করা হয়। চিকিৎসকরা জানান, এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম সফল হাত পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) অপারেশন, যা চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডাঃ বি. কে মন্ডল আরও বলেন, অভিজিৎ রায়(১৮)কে গত বুধবার কব্জি হতে বিচ্ছিন্ন অংশকে দীর্ঘ ৬ ঘন্টা অপারেশন এর মাধ্যমে পুনঃসংযোজন করা হয়, যেটাকে রিপ্লান্টেশন সার্জারী বলা হয়। এটার সফলতার হার ৬০%। পুনঃসংযোজনের ৯ থেকে ১০ দিনের পর এটার পরবর্তী ফলাফল বুঝা যায়, বিচ্ছিন্ন অংশের দূরবর্তী অংশের রক্ত চলাচল অব্যাহত না থাকায় কব্জির উপরের অংশ হতে পুনরায় 
বিচ্ছিন্ন অংশটিকে অপারেশনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, এখন সাতক্ষীরা মেডিকেলে জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। ফলে রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।

এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রমাণ হলো—সঠিক দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জেলা পর্যায়েও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য সরিষা মাড়াই মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় সম্পূর্ণ কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া যুবক অভিজিৎ সাধু আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা অমল সাধু এবং মা সুমিতা সাধু। 

আহত অভিজিৎ সাধু জানান, প্রথম অপারেশনের পর কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয় অপারেশনের পর তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ বর্তমানে অত্যন্ত উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে। চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিক ও যত্নশীল।
👤
এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20