Primeedition
এইচ. এম. হাবিবুল্লাহ্
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |199 ভিউ

বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। এদের মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটনের নেতৃত্বাধীন গ্রুপ এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন লিটনের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এ থেকেই সংঘর্ষের শুরু হয়।

অন্যদিকে, যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, লিটন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়, যার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের তথ্য

এইচ. এম. হাবিবুল্লাহ্

স্টাফ রিপোর্টার (ভোলা) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20