Primeedition
মেহেদী হাসান রেজা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৫:১৪ বিকাল
অনলাইন সংস্করণ |194 ভিউ

জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিল চায় জুলাই ঐক্য

জাতীয় পার্টিসহ ১৪ দলের মনোনয়ন বাতিল চায় জুলাই ঐক্য
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে জুলাই ঐক্য।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজের কাছে এ স্মারক জমা দেন সংগঠনটির নেতারা।

এ সময় তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিল করতে হবে।

স্মারকলিপিতে তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ১৪০০-এর অধিক ছাত্র-জনতাকে নির্মূলের উদ্দেশ্যে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সরকার। ৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৪) বাংলাদেশ যে ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিল, তার আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এখনো বিচারের জন্য রাস্তায়। কিন্তু আমরা দেখছি, এই গণহত্যার সঙ্গে জড়িত রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী এবং জাতীয় পার্টিসহ এনডিএফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৪৪ আসনে প্রার্থী দিয়েছে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এই জি এম কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করা হয়। গত ১৬ বছর জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগীরা বাংলাদেশে যত গুম, খুন, গণহত্যা ঘটিয়েছে, প্রকাশ্যে তার পক্ষে সহযোগিতা করেছে ১৪ দল।

ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশবিরোধী সব ধরনের কাজে লিপ্ত ছিল ১৪ দল। চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী জোট ‘জুলাই ঐক্য’র দাবি, অবিলম্বে গণহত্যাকারীদের মনোনয়ন বাতিল করতে হবে।

এতে আরও বলা হয়, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছে, যারা ২০১৮ সালের রাতের ভোটের কারিগর, ২০২৪ সালের ডামি নাটকীয় নির্বাচনের অংশ, তাদেরই একটি অংশ ২০২৬ সালের নির্বাচনের দায়িত্বে।

জুলাই ঐক্য মনে করে—এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাঠ নিশ্চিত করা সম্ভব নয়। যেসব ম্যাজিস্ট্রেটের নির্দেশে চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলি চালানো হয়, সে সব ম্যাজিস্ট্রেট এখন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে। জুলাই ঐক্য আরো মনে করে, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব নয়। অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

স্বারকলিপিতে আরো উল্লেখ করা হয়— বিভিন্ন রাজনৈতিক দল থেকে আশঙ্কা করা হচ্ছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে কোনো একটি দলকে ক্ষমতায় আনতে চায় রাষ্ট্র। বিষয়টি গুরুত্বসহকারে দেখে সব রাজনৈতিক দলের যেন নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস থাকে, সেই আস্থা দ্রুত সময়ের মধ্যে তৈরি করার দাবি জানায় জুলাই ঐক্য।


প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20