Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪:৩৪ সকাল
অনলাইন সংস্করণ |172 ভিউ

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে গাড়ি চাপায় পাম্প কর্মীকে হত্যা, যুবদল নেতা আটক

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে গাড়ি চাপায় পাম্প কর্মীকে হত্যা, যুবদল নেতা আটক
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় নিহত হয়েছেন করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি পরিবারের বড় সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। গাড়িতে থাকা আবুল হাশেম সুজন পাঁচ হাজার টাকার অকটেন নেয়ার নির্দেশ দেন। তেল নেয়ার পুরো সময় তিনি পাম্প কর্মচারী রিপন সাহার পাশেই দাঁড়িয়ে ছিলেন। তেল নেয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে চালককে দ্রুত চলে যেতে বলেন।
টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে একপর্যায়ে গাড়ি থামিয়ে রিপনের সঙ্গে কথা বলেন সুজন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিলে রিপন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, গাড়িটি প্রায় একশ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করে। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে আবুল হাশেম সুজন (৫৫) ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আবুল হাশেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্ত হন।
👤
মাহবুব রহমান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20