নতুন কুঁড়ি স্পোর্টস যশোর জেলা মার্শাল আর্ট প্রতিযোগিতায় জুডুতে যশোর জেলা চাম্পিয়ান হয়েছে মনিরামপুরের রাকিবুল হাসান রাব্বি।
রাব্বি মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রাব্বি বাছাই পর্বে প্রথম স্থান অধিকার করলে, উপজেলা নির্বাহী অফিসার তাকে যশোরে খেলার সুযোগ করে দেয়। নতুন কুঁড়ি স্পোর্টস যশোর জেলা জুডু প্রতিযোগিতায়।
রাব্বি প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়।
রাব্বির প্রশিক্ষক খুলনা বিভাগীয় প্রধান মোঃ কামরুজ্জামান বলেন, রাব্বি শুধু আমাকে খুশি করেনি, সে পুরো মনিরামপুর বাসিকে সম্মানিত করেছে।
সার্বিক সহযোগিতায় ছিলেন,
মনিরামপুর উপজেলা ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক মোঃ হায়দার আলী সেন্সি।