Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ১২:২৬ রাত
অনলাইন সংস্করণ |215 ভিউ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি


২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় সাথী শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া ইসলাম বাবু।

আজ ৩ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাথীদের নিয়ে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবির সভাপতি নেয়ামুল হাসান নাইম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকারিয়া ইসলাম বাবুকে মনোনীত করেন।

পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

👤
মেহেদী হাসান আনাস
বার্তা সম্পাদক

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20