Primeedition
মোঃ মাসুদুর রহমান
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬, ১১:০১ দুপুর
অনলাইন সংস্করণ |183 ভিউ

পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য

পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য
পেনশনের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য
দুদকের জালে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উদ্ধার ১ লাখ ২০ হাজার টাকা


পেনশনের ফাইল ছাড় করতে ঘুষ নেওয়ার অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দপ্তর থেকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিন–এর নেতৃত্বে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালায়। অভিযানের সময় অফিসারের নিজ কক্ষ থেকেই তাকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার, ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান। এরপর স্ত্রীর পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা পেতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেন নুরুন্নবী।
অভিযোগে বলা হয়, পেনশনের টাকা ছাড়ের নামে গত তিন মাস ধরে তাকে বিভিন্ন অজুহাতে ঘুরানো হয়। একপর্যায়ে আশরাফুল আলম ঘুষ দাবি করেন এবং বাধ্য হয়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা দিতে হয়। এরপর আরও টাকা দাবি করা হলে নুরুন্নবী অপারগতা জানান। তবে ঘুষ না দিলে পেনশনের ফাইল আটকে রাখার হুমকি দেওয়া হয়।
নুরুন্নবী আরও অভিযোগ করেন, খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয়, যা তাকে মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে ফেলে।
শেষ পর্যন্ত বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর শর্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে ঘুষের আরও এক লাখ ২০ হাজার টাকা তুলে দিতে বাধ্য হন তিনি। বিষয়টি আগেই দুদককে জানানো থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাকা গ্রহণের মুহূর্তেই আশরাফুল আলমকে আটক করা হয়।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন জানান,
“জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনাটি নিয়ে শিক্ষা প্রশাসনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20