Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৫:৪৮ বিকাল
অনলাইন সংস্করণ |425 ভিউ

সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

এডিশন ডেস্ক::

কক্সবাজারের টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ নভেম্বর ) সকালে উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর স্থানীয় মুসল্লীরা প্রধান সড়কের সেতুর নিচে খালে একটি মরদেহ দেখতে পায়। মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিলো, শুধু হাত দেখা যাচ্ছিলো। সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


পারিবারিক সূত্রে জানা গেছে  মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

মরদেহটি উদ্ধারের দায়িত্বে থাকা টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল বড়ুয়া জানান, খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের শরীরে দৃশ্যমান কোন দাগ পাওয়া যায়নি। মরদেহটি কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রাইম এডিশন/ এন এইচ/ কক্সবাজার 

প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20