Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ সকাল
অনলাইন সংস্করণ |171 ভিউ

বাবা-ছেলেসহ নিহত ৫, থমথমে বড়কুলা

আধিপত্যের রক্তক্ষয়ী দ্বন্দ্বে কাঁপল নড়াইল: বাবা-ছেলেসহ নিহত ৫, থমথমে বড়কুলা
আধিপত্যের রক্তক্ষয়ী দ্বন্দ্বে কাঁপল নড়াইল: বাবা-ছেলেসহ নিহত ৫, থমথমে বড়কুলা
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় অন্তত ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন। রক্তক্ষয়ী এ সংঘর্ষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছালে ভোরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20