বেনাপোলে নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়ীতে হামলা। আহত ৪ জন।
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়ি বহরে থাকা নাসীরুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপির নেতাকর্মীরা জানান, বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ‘চোরাগোপ্তা’ হামলা করা হয়েছে। ৩ মে বেলা সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত সফরে যান। এ সফরেই বেনাপোলে হামলার শিকার হন নেতাকর্মীরা।