Primeedition
শামছুর রহমান
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৮ দুপুর
অনলাইন সংস্করণ |130 ভিউ

মনিরামপুর অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার জোঁকা কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আশার চাকা” সংস্থার উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

১১ এপ্রিল সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক সোহেল হোসেন। সহকারী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান। অর্থ ও হিসাব দায়িত্বে ছিলেন রাকিবুল হাসান শিমুল এবং ভেন্যু ও লজিস্টিকস দায়িত্বে ছিলেন জুবায়ের আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুইলচেয়ার বিতরণ সমন্বয়ক সাব্বির আহমেদ রিয়াদ। এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা ও মহিদুল ইসলাম।
অনুষ্ঠানে “আশার চাকা” সংস্থার পক্ষ থেকে ১১ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন ষোলখাদা গ্রামের দাসপাড়ার স্মৃতি দাশ ও অসিম দাশ, হানুয়ার গ্রামের হামেত্তো আলী, ঝাঁপা গ্রামের শওকত আলী, মালঞ্চ বিবি, মমতাজ বেগম, শাহারিয়ার, চন্ডিপুর গ্রামের জিসান হোসেন, মল্লিকপুর গ্রামের ডলি খাতুন, খালিয়া দক্ষিণপাড়ার ইকবাল হোসেন এবং কোমলপুর গ্রামের শামসুরনাহার।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। “আশার চাকা”র এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20