শামছুর রহমান মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুর উপজেলার ইচালি গ্রামের শফিকুল নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ দেখা গেছে।গত ১৪ জানুয়ারি এলাকাবাসী তাঁর মরদেহ দেখতে পায়।
শফিকুলের মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। অনেকে এটাকে আত্মহত্যা বলে দাবি করেছে। অনেকের ভাষায় শফিকুলকে হত্যা করা হতে পারে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শফিকুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী একনজর দেখতে ভিড় জমাচ্ছে।