Primeedition
শামছুর রহমান
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৭ রাত
অনলাইন সংস্করণ |89 ভিউ

নামাজ বাদ দিয়ে পালিয়ে যাওয়া আদম ব্যবসায়ীকে পুনঃ আটক করেছে পুলিশ

ফাইল ফটো
ফাইল ফটো
নামাজে ইমামতি করার সময় কৌশলে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

১৭ জুন সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চাঁদপুর আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে করা একটি মামলায় রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানা কার্যকর করতে গত ১৫ জুন পুলিশ রাজধানীর পুরানা পল্টনে তার প্রতিষ্ঠানে অভিযান চালায়।

ওসি জানান, গ্রেপ্তারের সময় গোলাম আজম আসরের নামাজ আদায়ের অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইমামতি শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে মুসল্লিরা সিজদায় থাকা অবস্থায় পেছনের দিক দিয়ে পালিয়ে যায়।

এরপর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বুধবার সকালে তার অবস্থান শনাক্ত করা হয় এবং বাসভবনে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও দলটির কোনো সাংগঠনিক পদে নেই এবং দীর্ঘদিন আগে বহিষ্কৃত হয়েছেন বলে পুলিশের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

1

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

2

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

3

আসলাম এখন বিএনপি এমপির পিএস

4

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

5

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

6

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

7

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

8

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

9

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

10

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

11

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

12

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

13

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

14

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

15

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

16

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

17

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দাপট। চট্টগ্রামের সরকারি দপ্তরের ক

18

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

19

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

20