Primeedition
শামছুর রহমান
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ দুপুর
অনলাইন সংস্করণ |135 ভিউ

নিবন্ধন থাকলেও কার্যক্রম নেই এমন সংগঠন বাতিলের দাবি

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুরে সরকারি নিবন্ধনধারী ২শ ও অনিবন্ধিত কয়েক শত স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও বাস্তবে তাদের দৃশ্যমান কার্যক্রম খুঁজে পাওয়া যায় না। সমাজসেবার নাম করে উপজেলা সমাজসেবা অফিস থেকে নিবন্ধন নিলেও অধিকাংশ সংগঠনেরই কোনো অফিস বা নূন্যতম কর্মকাণ্ড নেই। এফএসডিও, যূবদুত, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন, ঐক্য বন্ধন সহ কিছু সংগঠন মাঠ পর্যায়ে কাজ করলেও অন্যান্যদের দেখা যায় না। যাদের সাইনবোর্ড ও অফিস খুঁজে পাওয়া যায় না।
​ বিষয়টি তদন্তকালে দেখা গেছে মণিরামপুর উপজেলায় সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত সংগঠনের সংখ্যা দুই শতাধিক। এছাড়া শত শত অনিবন্ধিত সামাজিক সংগঠন রয়েছে পাড়া-মহল্লায়। অনিবন্ধিত সংগঠন বিশেষ দিন উপলক্ষে সমাজসেবা মুলক কাজ করলেও নিবন্ধিত অনেক সংগঠনই আজ ‘ভুঁইফোড়’ সংগঠনে পরিণত হয়েছে। কাগজে-কলমে নাম থাকলেও এসব সংগঠনের কার্যালয় বা সদস্যদের কোনো পরিচয় স্থানীয় মানুষ জানে না।
​মণিরামপুর মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী পিতাহারা সামিয়া জামান মিলি ক্যান্সারে আক্রান্ত, শ্যামকূড় ইউনিয়নের মেধাবী ছাত্র রিফাত হোসেনের (১৬) দুইটি কিডনী নষ্ট, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, বিভিন্ন মিডিয়ায় তাদের সংবাদ প্রকাশ হলেও  এই বিশাল সংখ্যক সংগঠনের কেউ পাশে দাঁড়াইনি।সংগঠনগুলো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও অসহায়দের পাশে না দাঁড়ানোয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এফএসডিওর প্রতিষ্ঠাতা ও সভাপতি দেব বিশ্বাস জানান,  আমারা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে খুলনা বিভাগে একমাত্র আমরা ১০ হাজার ব্যাগ রক্ত দান করেছি, বর্তমান কমিটির মেয়াদ শেষ এ জন্য আমাদের কার্যক্রম কম। নতুন কমিটি গঠনের পর আমাদের কার্যক্রম আবার পূর্বের ন্যায় শুরু হবে বলে দাবি করেন।
মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, বিগত দিনে মণিরামপুরে অনেক সেচ্ছাসেবী সংগঠন এই অফিস থেকে নিবন্ধন নিয়েছে, আমরা আপাতত কাউকে নিবন্ধন দিচ্ছি না, সরকারি সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাতে গোনা কয়েকটা সংগঠন সহায়তা পেলেও বাকিরা পায়না।
সমাজসেবা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবেন এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

1

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

2

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

3

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

4

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

5

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

6

আসলাম এখন বিএনপি এমপির পিএস

7

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

8

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

9

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

10

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

11

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

12

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

13

ছাত্রলীগের পক্ষে ছাত্রদল। রাবির ঘটনায় শিবিরের নামে মামলা

14

সাজা বিএনপি নেতার অত্যাচার, বাড়ি ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আসল

15

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

16

জামায়াত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন

17

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

18

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

19

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

20