Primeedition
মেহেদী হাসান আনাস
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:২১ দুপুর
অনলাইন সংস্করণ |154 ভিউ

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ১৫

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে নিহত ১৫
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পতিত হয়ে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী ও দুজন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি ও দুর্গম এলাকায়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ।

সাতেনা জানায়, ফ্লাইট এনএসই ৮৮৪৯ কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে ওকানিয়া শহরের উদ্দেশে। বিমানটির স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণের কথা ছিল। তবে অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকারী দল একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানানো হয়নি। কেবল এটিকে ‘মারাত্মক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে বিমান সংস্থাটি।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20