Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ দুপুর
অনলাইন সংস্করণ |274 ভিউ

নির্বাচনে ব্যর্থতার সুযোগ নেই, এটি আমাদের অস্তিত্বের লড়াই: আশেক হাসান

নির্বাচনে ব্যর্থতার সুযোগ নেই, এটি আমাদের অস্তিত্বের লড়াই: আশেক হাসান
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ব্যর্থ হলে দেশের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। তাই আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই—আমাদের শতভাগ সফল হতেই হবে।
 বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। অতীতের নির্বাচন নিয়ে বিতর্ক ভুলে যাওয়ার এখনই সময়। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। যশোরে অন্যায়কারী, সন্ত্রাসী ও অপরাধীদের কোনো ঠাঁই হবে না—বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগের সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী এক নয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে কঠোর হাতে সব অপরাধ দমন করা হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিউর রহমান, সাবেক পৌরসভার মেয়র আব্দুল হাই মনা, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ হোসেন জনি এবং বাজার কমিটির সভাপতি মশিউল আজম।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন ও সাইকেল বিতরণ এবং শিশুকলি নার্সারি স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। এসময় তাঁর সহধর্মিণী ফারজানা আশেক উপস্থিত ছিলেন। পরে বিকেলে তিনি স্থানীয় ইন্দ্রা ইকোপার্ক (কয়ার বটতলা) পরিদর্শন করেন।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20