Primeedition
গৌরব সাহা
রবিবার, ১ মার্চ ২০২৬, ১১:৫৭ দুপুর
অনলাইন সংস্করণ |163 ভিউ

নরসিংদীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলায় কর্মরত সকল স্তরের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাইরুল কবির খোকন এমপি মহোদয়, মঞ্জুর এলাহী এমপি মহোদয় এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি মহোদয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সকল বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভাটি জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20