Primeedition
এম এ রশিদ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯:৪৫ সকাল
অনলাইন সংস্করণ |147 ভিউ

পানির জন্য হাহাকার সুপেয় পানির দাবিতে শ্যামনগরে র‍্যালি ও মানববন্ধন

পানির জন্য হাহাকার  সুপেয় পানির দাবিতে শ্যামনগরে র‍্যালি ও মানববন্ধন
পানির জন্য হাহাকার  সুপেয় পানির দাবিতে শ্যামনগরে র‍্যালি ও মানববন্ধন


বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসনের দাবিতে শ্যামনগরের মুন্সিগঞ্জে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‘সাইদার’ (SIYDAR)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাবু রামপ্রসাদ মন্ডল। মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদার
এর পরিচালক এস এম মুর্শিদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ 

 বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এক কলস বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

বক্তারা আরও বলেন, “পানির হাহাকার” থেকে মুক্তি পেতে হলে দ্রুত টেকসই পরিকল্পনা গ্রহণ করে লবণাক্ততা মুক্ত সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি মুন্সিগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20