Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:২৭ দুপুর
অনলাইন সংস্করণ |243 ভিউ

শতবর্ষী মায়ের বিদায়: বাঘারপাড়ায় বিএনপি নেতার শোক, পরিবারের পাশে নার্গিস বেগম

শতবর্ষী মায়ের বিদায়: বাঘারপাড়ায় বিএনপি নেতার শোক, পরিবারের পাশে নার্গিস বেগম
শতবর্ষী মায়ের বিদায়: বাঘারপাড়ায় বিএনপি নেতার শোক, পরিবারের পাশে নার্গিস বেগম
যশোরে বাঘারপাড়ায় বিএনপি নেতা মসিয়ূর রহমানের মা, শতবর্ষী ছিয়ারুন্নেসার ইন্তিকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ছিয়ারুন্নেসা (১০১) গত এক সপ্তাহ ধরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত প্রায় ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নিজ বাড়িতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ‘লোকসমাজ’ পত্রিকার সম্পাদক নার্গিস বেগম। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার জোহরের নামাজের পর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দয়ারামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় যশোর জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছিয়ারুন্নেসা আট সন্তানের জননী ছিলেন। তাঁর দীর্ঘ জীবনের প্রস্থান পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20