Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |125 ভিউ

যশোরে ১০ কোটি টাকা আত্মসাৎ,নিলার রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ কোটি টাকা আত্মসাৎ,সেই নিলার এক দিনের রিমান্ড মঞ্জুর
যশোরে ১০ কোটি টাকা আত্মসাৎ,সেই নিলার এক দিনের রিমান্ড মঞ্জুর

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার কথা বলে ১০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে আটক প্রধান অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নিলার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আটক নিলা বরিশাল জেলার স্বর্গছোয়া কলেজপাড়ার কাজী এম এ মজিদের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়,২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনিসুর রহমান খানকে।

পরে যশোরের নয়জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে তাদের কাছ থেকে নিলার হিসাবে মোট ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর নিলা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। ইন্দোনেশিয়ায় কয়লাবাহী জাহাজ প্রস্তুত হয়েছে জানিয়ে এলসির কপি চাইলে একটি ভুয়া এলসি সরবরাহ করা হয়। পরে টাকা ফেরতের চাপ দিলে ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন (BFTN) কপি ও একটি ভুয়া এফডিআর (FDR) কাগজ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ঢাকার গুলশান থানায় মামলা হলে নিলা গ্রেফতার হন। পরে জামিনে মুক্ত হয়ে টাকা ফেরত না দিয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। পরবর্তীতে যশোরে নতুন করে মামলা হলে গত ২৭ ফেব্রুয়ারি ডিবি পুলিশ তাকে আবার গ্রেফতার করে। এরপর তার রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20