Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ দুপুর
অনলাইন সংস্করণ |158 ভিউ

যশোরে পৃথক দুই ঘটনায় হামলায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি আহত

যশোরে পৃথক দুই ঘটনায় হামলায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি আহত
যশোরে পৃথক দুই ঘটনায় হামলায় অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি আহত

যশোরে পৃথক দুইটি ঘটনায় হামলার শিকার হয়ে অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৭টার দিকে যশোর সদরের বলরামপুর রামপুর স্কুল মাঠ এলাকায়। এ ঘটনায় আহত ব্যক্তি আমজাদ (৬০)।

তিনি সাতক্ষীরা সদর থানার গাজিরহাট এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং বর্তমানে রাজারহাট ধোপাপাড়া মীরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

জানা যায়, মনিহার এলাকা থেকে এক অজ্ঞাতনামা যাত্রী নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে ওই যাত্রী পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আমজাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন।

পরে হামলাকারী অটো রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, একই দিন রাত ৯টার দিকে মনিরামপুরের গাবুখালী বাজারে আলাউদ্দিনের চায়ের দোকানের সামনে আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে আহত হন ওলিয়ার রহমান (৫৫)। তিনি গাবুখালী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের দোকানে বসে থাকার সময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন সোহান (১৯) নামের এক যুবক অজ্ঞাত কারণে কাঠের লাঠি দিয়ে ওলিয়ার রহমানের মাথায় আঘাত করে।

এতে তার মাথায় রক্তাক্ত কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনিও বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20