Primeedition
শামছুর রহমান
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬, ১২:০৯ দুপুর
অনলাইন সংস্করণ |213 ভিউ

যশোরের মনিরামপুরে যুবদলের থানা আহ্বায়কের বহিষ্কার আদেশ প্রত্যাহার

যশোরের মনিরামপুরে যুবদলের থানা আহ্বায়কের বহিষ্কার আদেশ প্রত্যাহার
যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এ আদেশ পাওয়ার পর মনিরামপুর যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত লিখিত প্রত্যাহার আদেশে সাত জনের নাম উল্লেখ রয়েছে। তার মধ্যে মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক রিয়াদের নাম চতুর্থ স্থানে রয়েছে। লিখিত আদেশে উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ফলে ঝিমিয়ে পড়া যুবদলের কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুবাতাস দেখছে নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সহিদুর ইসলাম ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের  বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, রিয়াদকে সাময়িক বহিষ্কার করায় বিগত কয়েক মাস দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল। তাদের দাবি তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে অচিরেই মনিরামপুর যুবদলের সকল ইউনিটের কার্যক্রম বেগবান করা হবে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20