ড. মঈন খান হতে পারেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি
দেশের অর্থনীতির উন্নয়নে যারা কাজ করছেন তাদের মধ্যে কেউ মনে করেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় দ্যা মিলিমিয়াম বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পপতি একে আজাদ তার বক্তব্যে বলেন, আমাকে যদি বলেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, আমি স্যার ড. আব্দুল মঈন খানের নাম বলবো।