Primeedition
মেহেদী হাসান রেজা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |196 ভিউ

ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে।

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে কানাডা। দেশ দুটির সরকার জানিয়েছে, ইরানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয়। বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত।

ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সহায়তা আসছে।

অন্যদিকে ইরান বারবার অভিযোগ করে আসছে, দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। ইরানের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠী এতে সহিংসতা ছড়িয়ে দেয়।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20