Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ৩:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |192 ভিউ

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানায়।

এই তথ্য এমন এক সময় সামনে এলো, যখন ইরানে বিক্ষোভকারীদের দমন করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে -এমন হুমকি দিয়ে আসছে ওয়াশিংটন। এর বিপরীতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের কর্তৃপক্ষ।

২০২২ সালের পর এবারই ইরানে সবচেয়ে বড় আকারের সরকারবিরোধী আন্দোলন চলছে বলে মনে করা হচ্ছে। ব্যাপক এই বিক্ষোভ দেশটির শাসকগোষ্ঠীর জন্য নতুন করে বড় ধরনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র বিষয়টিতে হস্তক্ষেপ বিবেচনা করতে পারে।

এইচআরএএনএ জানায়, ইরানের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত তাদের নিজস্ব কর্মী ও নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে তারা অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই সময়ে দেশজুড়ে ১০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। পাশাপাশি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। শুরুতে তা অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ থাকলেও অল্প সময়ের মধ্যেই আন্দোলন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উসকানি দিচ্ছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর ফলে দেশটির ভেতরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20