নরসিংদীর মাধবদী উপজেলার নুরালাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় জনগণের উদ্যোগে এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। মিছিলটি কান্দাপাড়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগে নেতৃত্ব দেন নুরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাদিকুর রহমান গাজী। তিনি বলেন, “জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।