Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩১ রাত
অনলাইন সংস্করণ |122 ভিউ

নওগাঁর দুর্ধর্ষ ছিনতাইকারী রায়হান এবং লিটন গ্রেফতার।

নওগাঁর দুর্ধর্ষ ছিনতাইকারী রায়হান এবং লিটন গ্রেফতার।
গত ২০/৫/২০২৬ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় নওগাঁ শহরস্থ গোস্তহাটি মোড় জনকল্যাণ স্কুল মাঠের পিছনে ধানক্ষেতের পাশে মোহন হোসেন (২৬) পিতা- মৃত আঃ জলিল, সাং-চকদেবপাড়া,থানা-নওগাঁ গরু আনতে গেলের অজ্ঞাত নামা ০৩ জন দুষ্কৃতকারী চাকু দিয়ে ভয় দেখিয়ে টাকা এবং মোবাইল ছিনতাই করা কালে ভিকটিম মোহন বাঁধা প্রদান করে। 

বাঁধা পেয়ে দুষ্কৃতকারীরা মোহন কে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা শুরু করলে মোহনের ডাক চিৎকারে বন্ধু নুর ইসলাম (২৫) এগিয়ে গেলে তাকেও গুরুতর আঘাত করে ৫০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই শাহীন মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিরামহীন অভিযান চালিয়ে ২২/৫/২০২৬ তারিখ ০১.১৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ নুনিয়া পট্টি ফলপট্টি থেকে ছিনতাইকৃত ১৯০০ টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো এন্টিকার্টার এবং একটি ধারালো চাকু সহ চিহ্নিত দস্যু এবং কুখ্যাত ছিনতাইকারী ১) মোঃ রায়হান (২১),পিতা- মোঃ মানিক,সাং-শেখপুরা প্রেমতলী ব্রীজ ভরিয়া পাড়া ২) মোঃ লিটন (৩৫) পিতা-মৃত মোশাররফ খলিফা,সাং- জনকল্যাণ শিশুপার্ক, উভয় থানা+জেলা- নওগাঁ কে গ্রেফতার করেছে। 

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন শহরে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ বিরামহীন ভাবে কাজ করছে। তিনি ছিনতাইকারী জানোয়ার, যারা মানুষকে সামান্য টাকার জন্য নির্মমভাবে আঘাত করে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানান।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20