Primeedition
গৌরব সাহা
সোমবার, ২ মার্চ ২০২৬, ৭:০৬ বিকাল
অনলাইন সংস্করণ |212 ভিউ

নরসিংদী-১ আসনের নবনির্বাচিত এমপির কাছে স্মারকলিপি দিলো বিডিআর কল্যাণ পরিষদ

নরসিংদী-১ আসনের নবনির্বাচিত এমপির কাছে স্মারকলিপি দিলো বিডিআর কল্যাণ পরিষদ


নরসিংদী জেলার নবনির্বাচিত সংসদ সদস্য, নরসিংদী-১ আসনের মাননীয় এমপি খায়রুল কবির খোকন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছে বিডিআর কল্যাণ পরিষদ, নরসিংদী জেলা শাখা।

বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি জনাব হাবিলদার (অব.) আব্দুল আজিজ, কেন্দ্রীয় উপদেষ্টা হাবিলদার (অব.) মনিরুজ্জামান এবং কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসেন মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ২০০৯ সালের ঘটনার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর সদস্যরাও।

স্মারকলিপিতে ২০০৯ সালের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। বিশেষ করে কারাবন্দি সদস্যদের মুক্তি, জেলমুক্ত সদস্যদের পুনর্বাসন, পরিবারগুলোর মানবিক ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

মাননীয় এমপি মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বিডিআর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, ইনশাআল্লাহ দেশের প্রতিটি জেলার প্রতিটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের দুঃখ-কষ্ট ও দাবিদাওয়া তুলে ধরা হবে। সকল জেলায় সাক্ষাৎ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20