Primeedition
গৌরব সাহা
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ দুপুর
অনলাইন সংস্করণ |163 ভিউ

নরসিংদীতে যৌথ অভি'যানে শীর্ষ স'ন্ত্রা'সী গু'লিসহ বিপুল ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদীতে যৌথ অভি'যানে শীর্ষ স'ন্ত্রা'সী  গু'লিসহ বিপুল ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদী জেলা সদরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গুলি, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ চত্বর সংলগ্ন উত্তর বাগহাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—

জাকির মিয়া (৪২), পিতা: মনু মিয়া এবং

কাওসার মিয়া (৩৫)।

উভয়ের বাড়ি উত্তর বাগহাটা গ্রামে, থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—

১৪৯ রাউন্ড তাজা গুলি

১,৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট

নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা

১০টি মোবাইল ফোন

১৪টি দেশীয় অস্ত্র

মাদক বিক্রয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম

আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত আলামত যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20