Primeedition
গৌরব সাহা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ বিকাল
অনলাইন সংস্করণ |155 ভিউ

রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা খায়রুল কবির খোকন এমপির

রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা খায়রুল কবির খোকন এমপির
নরসিংদী-১ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। একই সঙ্গে বাজারে চলমান অনিয়ম ও ভোক্তা হয়রানির অভিযোগ জানাতে একটি ওয়েবসাইট চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খায়রুল কবির খোকন এমপি।

তিনি লেখেন, “নরসিংদীতে কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই!” আসন্ন রমজানকে কেন্দ্র করে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মুনাফা অর্জনের চেষ্টা করছে, তাদের প্রতি সতর্কবার্তা দেন তিনি।

এমপি খায়রুল কবির খোকন আরও বলেন, অসাধু সিন্ডিকেট যেন কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে সক্রিয় রাখার কথাও উল্লেখ করেন তিনি।

বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ভোক্তা হয়রানির অভিযোগ জানাতে তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন। এ বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ চাইলে www.khairulkabirkhokon.com� ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20