Primeedition
এম এ রশিদ
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১:৫৫ দুপুর
অনলাইন সংস্করণ |314 ভিউ

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: -গাজী নজরুল ইসলাম

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: -গাজী নজরুল ইসলাম
সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে সাবেক এমপি গোলাম রেজার সাম্প্রতিক বক্তব্যকে ‘ন্যাক্কারজনক মিথ্যাচার’, ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ এবং ‘পাগলের প্রলাপ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে গোলাম রেজা যে কুরুচিপূর্ণ ও হাস্যকর বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এসব বক্তব্য অসত্যে পরিপূর্ণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি ব্যর্থ প্রয়াস মাত্র।

বিবৃতিতে গোলাম রেজার আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অনাকাঙ্ক্ষিত। সস্তা জনপ্রিয়তা অর্জন ও নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি অন্যের চরিত্রহননে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন গাজী নজরুল ইসলাম। তার ভাষায়, এসব বক্তব্য উন্মাদনাপ্রসূত প্রলাপ, যা কেবল ব্যক্তিগত হীনম্মন্যতা ও বিকৃত মানসিকতারই পরিচায়ক।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, সাতক্ষীরার মাটিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক স্বচ্ছতা ও জনসেবার গৌরবময় ভূমিকা প্রশ্নবিদ্ধ করতেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যাচারের মাধ্যমে সত্যকে চাপা দেওয়া সম্ভব নয় এবং যারা জনবিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, সময়মতো জনগণই তাদের জবাব দেবে।

বিবৃতির শেষাংশে তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার অব্যাহত থাকলে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের তথ্য

এম এ রশিদ

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20