Primeedition
গৌরব সাহা
রবিবার, ১ মার্চ ২০২৬, ২:২২ দুপুর
অনলাইন সংস্করণ |120 ভিউ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছে করছি। শুধূ বেলাবো মনোহদী নয় দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভাবে নতুন উদ্যম স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। জনবল সংকট গুলোকে নিরশন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় আমরা সার্বিক ভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছি। তাছাড়া স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাস্থ্য ব্যবস্থাকে সহজলভ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি),দুপরে নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।

নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী আরো বলেন, যারা দূর্নীতির সাথে জড়িত হবে এবং সাধারন মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের স্থান দলে হবে না।

অচিরেই বেলাবো- মনোহরদীকে মাদকের বিষয়ের জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। বেলাবো- মনোহরদীর সকল রাস্তাঘাট,মসজিদ, মন্দির সহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা কথা ও বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব,সদস্য সচিব এম এ কাদের জলিল, সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন ভুইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এস আমান উল্লাহ এবং সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20