Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ দুপুর
অনলাইন সংস্করণ |180 ভিউ

সুষ্ঠু নির্বাচন করার মত ভাল পরিবেশ আছে : সিইসি এমএম নাসির

সিইসি এমএম নাসির
সিইসি এমএম নাসির

নির্বাচনের সামগ্রিক পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

 তিনি বলেছেন, “পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

 সোমবার ( জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল জমা দেওয়ার বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি।

 রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের জন্য সেখানে ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।

 এর আগে রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। এবার ৩০০ আসনে মোট ৭২৩টি মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল গ্রহণ নিষ্পত্তির কার্যক্রম চলবে।

 প্রার্থিতা ফিরে পেতে আপিলে ৭টি নির্দেশনা মানতে হবে

 . আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরমেটে) দায়ের করতে হবে;

 . আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে;

 . আপিল আবেদনের ১টি মূল কপিসহ সর্বমোট সাতটি কপি দাখিল করতে হবে;

 . আপিল আবেদন ইসির আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে;

 . আপিল আবেদন জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে দায়ের করতে হবে;

 . আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।

 ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে এবং

 . আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারী পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

 আপিল দায়ের করতে নির্বাচন ভবন চত্বরে দশটি অঞ্চলের জেলার জন্য ১০টি বুথ রয়েছে

 ১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।

 ২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।

 ৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।

 ৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।

 ৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।

 ৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা সমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।

 ৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা সমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।

 ৮নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।

 ৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।

 ১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনয়নপত্র বাতিল গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20