Primeedition
এডিশন ডেস্ক
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৫ রাত
অনলাইন সংস্করণ |179 ভিউ

শিবিরের কার্যকরী পরিষদের অধিবেশন শুরু

শিবিরের কার্যকরী পরিষদের অধিবেশন শুরু
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম সাধারণ অধিবেশন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর দিনব্যাপী প্রথম সাধারণ অধিবেশন শুরু হয়।
 
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মো: রেজবুল হক (প্লাবন)-এর পিতা মোঃ আজাদুল ইসলাম। অধিবেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। 

দিনব্যাপী এ অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ ছাড়াও ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনার প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সাথে নতুন সেশনের সেক্রেটারিয়েট গঠন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করা হবে। এ ছাড়াও বিদায়ী কার্যকরী পরিষদ সদস্যদের বক্তব্য, মেহমানদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ইহতেসাব পর্ব শেষে কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটবে।
👤
নাজমুল হাসান
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20