Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ২৭ জুন ২০২৬, ৭:২১ বিকাল
অনলাইন সংস্করণ |111 ভিউ

পিএস কাণ্ডে বিতর্কিত জামায়াত এমপি, দিলেন কৈফিয়ত

পিএস কাণ্ডে বিতর্কিত জামায়াত এমপি, দিলেন কৈফিয়ত
ব্যক্তিগত সহকারী ( পিএস) এর উদাসীনতাই কাল হয়েছে জামায়াত মনোনীত নড়াইল -২ (সদর-লোহাগড়া) আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর। 

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। পিএস এর এই বিতর্কিত কর্মকাণ্ডের খেসারত দিতে হচ্ছে তাকে। এঘটনায় এমপি আতাউর রহমান বাচ্চু তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে নড়াইল -২ আসনের জনগণের কাছে কৈফিয়ত হিসেবে একটি পোস্ট করেন। 

ঘটনার বিবরণে জানা যায়,২০২৫-২৬ অর্থ বছরে সংসদ সদস্যের অনুদান বাবদ ১৮৩৫০০ টাকা বরাদ্দ পাওয়ার কথা। সেই অর্থ উত্তোলনের জন্য অগ্রিম তালিকা পাঠাতে হয়। পিএস সংসদ সদস্যকে জানালে , তিনি বলেন,২ উপজেলার সব ইউনিয়ন থেকে তুমি নাম দিয়ে দাও। পিএস বলেন,স্যার আপাতত কয়েক জনের নাম জমা দিয়ে অর্থ ছাড় করে নিই,পরে বিতরণ এর পর তালিকা আপডেট করা যাবে। এখানেই বাঁধে বিপত্তি। অনভিজ্ঞ পিএস তালিকার এক নম্বর ও ৮ নম্বরে এমপি কন্যার নাম দিয়ে জমা দেন। এক্ষেত্রে সংসদ সদস্যের অনুমতি ও নেননি। এমনকি সংসদ সদস্যের প্যাডে অগ্রিম স্বাক্ষর করা থাকায় তালিকা প্রস্তুত করার পর সেটি দেখার‌ও সুযোগ পাননি নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। 

এদিকে প্রকাশিত তালিকায় এমপি কন্যার নাম দেখে এলাকায় সরগরম। বিব্রতকর অবস্থায় পড়েছেন জামায়াত দলীয় এই তরুণ সংসদ সদস্য।
 এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য বলছেন, তার ব্যক্তিগত সহকারী (পিএস) প্রাথমিক তালিকাটি করে জমা দিয়েছেন। তার পক্ষে তালিকাটি দেখার সুযোগ হয়নি।

অনুদান মঞ্জুর করে জাতীয় সংসদ সচিবালয় থেকে ১৮ জুন ইস্যু করা সেই পত্রের ছবি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

পত্রটির বরাতে জানা যায়, সংসদ সদস্য মো. আতাউর রহমান-এর অনুকূলে নিজের কর্তৃত্বে বণ্টনের জন্যে ২০২৫-২০২৬ অর্থ বৎসরে (১৭-০২-২০২৬ থেকে ৩০-০৬-২০২৬ পর্যন্ত) ঐচ্ছিক তহবিলের জন্য এক লাখ তিরাশি হাজার পাঁচশত টাকা বরাদ্দ পেয়েছেন।

সেই বরাদ্দের টাকা সংসদ সদস্যের অভিপ্রায় জানানো ব্যক্তিদের অনুকূলে ব্যয়ের মঞ্জুরি দেওয়া হয়েছে পত্রে। সেখান উল্লেখ করা তালিকায় সদর উপজেলায় ১০ জনের বিপরীতে ৮০ হাজার টাকা ও লোহাগড়া উপজেলায় ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সদর উপজেলার তালিকায় হবোখালী ইউনিয়নের ৯ জন ও আউড়িয়া ইউনিয়নের একজনের নাম রয়েছে। তার ১ নম্বরে হবোখালী গ্রামের ফাইজা (বাবা মো. বাচ্চু) এবং ৮ নম্বরে ফাইজা (বাবা মো. আতাউর) এর নাম আছে। তাদের বিপরীতে ১০ হাজার টাকা করে অনুদান লেখা রয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর মেয়ের নামও ফাইজা।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, একজন সংসদ সদস্য জনকল্যাণমূলক কাজের জন্য অর্থবছরে ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকেন।

“আমি যেদিন শপথ নিয়েছি সেদিন থেকে এই অর্থবছরে হিসাব করলে নড়াইল-২ আসনে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা পেয়েছি। তবে সেই টাকা নেয়ার জন্য সংসদ সচিবালয়ে নামের তালিকা আগে জমা দেয়া লাগে।”

সংসদ সদস্য বলেন, “আমি এলাকায় ব্যস্ত থাকার মধ্যে পিএস ফোন দিয়ে জানায় আজকের দিনের মধ্যে নামের তালিকাসহ ডিও জমা দিতে হবে। আমি তাকে বললাম- তুমি সব ইউনিয়ন থেকে তালিকা সংগ্রহ করে জমা দাও।

“সে বলল, অফিস থেকে বলেছে এখন কিছু পরিচিত নাম দিয়ে এটা তুলে নিতে হবে, পরে বিভিন্ন সময়ে বিতরণ করে প্রকৃত তালিকা আপনারা সংরক্ষণ করতে পারবেন।”

আতাউর রহমান বলেন, এমন পরিস্থিতিতে পিএসের কাছে থাকা স্বাক্ষর করা প্যাডে এই তালিকাটা অফিসে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “তালিকায় কাদের নাম দিয়েছে আমি দেখারও সুযোগ পায়নি। এমনকি কি সেই টাকাটা এখনও আমি হাতেও পাইনি।”

তিনি আরও বলেন, “কিন্তু এখন দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা। টাকা হাতে পাওয়ার পর এই অর্থবছর শেষ হলে অন্যান্য অনুদানের মতো এই টাকার প্রকৃত তালিকাও জনগণ জানতে পারবে, ইনশাআল্লাহ।”

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “এইভাবে যারা আমাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করছেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া। নির্বাচনের পূর্বেও আপনাদের অনেকের অপপ্রচারের কারণে মহান আল্লাহ আমার পরিচিত অনেক বাড়িয়ে দিয়েছিলেন।”

এছাড়া “জনগণের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী পাঁচ বছরে ছুঁয়ে দেখব না” বলেও অঙ্গীকার করেন সংসদ সদস্য।

তিনি আরও বলেন, “আজকের (শনিবার) মধ্য একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হবে, সেই তালিকা অনুযায়ী অনুদানের টাকা দেয়া হবে।”

এ বিষয়ে জানতে সংসদ সদস্যের পিএস আবু সালেহ গোফরানের একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
👤
ফাহিম মুনতাসির
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20