ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের মহিলা জনশক্তিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৫ই নভেম্বর) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত ৩১ নং ওয়ার্ডের মোহাম্মদপুর মধ্য থানা মহিলা বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় মহিলা জনশক্তিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদপুর মধ্য থানা মহিলা বিভাগের সেক্রেটারি উম্মে কুলসুম।
তিনি জনশক্তি সংগঠনের গুরুত্ব, দায়িত্বশীলতার বিকাশ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন।
তিনি ন্যায়নিষ্ঠ নেতৃত্ব, স্বচ্ছ নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্যা, মোহাম্মদপুর জোন পরিচালিকা এবং ঢাকা-১৩ আসনের নির্বাচনী মহিলা পরিচালিকা মুহতারামা নাজমুন নাহার।
তিনি কেন্দ্র ও বুথভিত্তিক পোলিং এজেন্টদের পরিচয়পর্ব পরিচালনা করেন এবং নির্বাচনে তাদের ভূমিকা, দায়িত্ব ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মোঃ মশিউর রহমান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. মঈন উদ্দিন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য ফজলুল হক, মাওলানা ইউসুফ সহ মহিলা বিভাগের দায়িত্বশীলা ও জনশক্তিবৃন্দ
সাংগঠনিক উদ্যম, প্রেরণাদায়ী আলোচনা ও নির্বাচনী প্রস্তুতির মাধ্যমে সমাবেশটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার