Primeedition
মেহেদী হাসান আনাস
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৩:২৪ দুপুর
অনলাইন সংস্করণ |511 ভিউ

একটি মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জনতার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: মো: মোবারক হোসাইন

একটি মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জনতার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: মো: মোবারক হোসাইন

এডিশন ডেস্ক :

একটি নিরাপদ, উন্নত ও আধুনিক মোহাম্মদপুর গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোবারক হোসাইন-এর নেতৃত্বে আজ সকালে রাজধানীর টোকিও স্কয়ার থেকে বছিলা পর্যন্ত এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

“Run for Change—Run with Mobarak Hossain” শিরোনামের এই ব্যতিক্রমী সামাজিক উদ্যোগে সহস্রাধিক তরুণ, ছাত্র, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ উৎসাহ ও শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং পরিবর্তনের প্রত্যয়ে এক ধরনের ইতিবাচক জনমত সৃষ্টি।

ভোর ৬টা ৩০ মিনিটে টোকিও স্কয়ার মার্কেটের সামনে থেকে দৌড়ের উদ্বোধন করেন জননেতা মোবারক হোসাইন। তিনি বলেন—মোহাম্মদপুর নবীর নামে একটি থানা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা অনেক ক্ষেত্রে ক্রাইম জোন হিসেবে পরিচিত। আমরা চাই একটি নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক মোহাম্মদপুর—যেখানে নাগরিকের নিরাপত্তা, সেবা এবং সুযোগ-সুবিধা সমান গুরুত্ব পাবে।

তিনি আরও যোগ করেন- এই ম্যারাথনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ, উন্নয়নমুখী নগরী তৈরির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে উন্নয়ন, নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন। তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

দৌড়টি টোকিও স্কয়ার থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ হয়ে শেষ হয় বছিলা এলাকায়। প্রতিটি স্ট্রেচেই উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।


গন্তব্যস্থলে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা বলেন—তরুণদের ইতিবাচক অংশগ্রহণ উন্নয়নচেতনা জাগ্রত করবে। সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানবিক মোহাম্মদপুর গঠনে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন–অভিযাত্রা বেগবান করার আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণ বিশেষভাবে উল্লেখ করেন যে, মাদক –সন্ত্রাসবিরোধী বার্তা এবং আধুনিক নগরী গড়ার অঙ্গীকারকে কেন্দ্র করে এই আয়োজন মোহাম্মদপুরে ব্যতিক্রমধর্মী ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল।

এছাড়া উপস্থিত ছিলেন—ঢাকা–১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল আউয়াল আজম, থানা শুরা ও কর্মপরিষদ নেতৃবৃন্দু।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

বার্তা সম্পাদক অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20