Primeedition
মেহেদী হাসান রেজা
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪ দুপুর
অনলাইন সংস্করণ |219 ভিউ

জামায়াত আমীরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তাও চাওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশার কথা জানানো হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20